শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দরিদ্র কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরে মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ৩৮ জন দুস্থ অসহায়,দরিদ্র কর্মহীন,প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর ও জাতীয় সমাজকল্যান পরিষদ হতে প্রাপ্ত এই টাকা থেকে প্রত্যেককে ৪‘শ টাকা করে প্রদান করা হয়।

রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এই অর্থ বিতরণ করেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের,করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৩৮ জনের মাঝে ৪‘শ টাকা করে ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা