শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রোববার বিকেলে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।

গত ১৪ মে জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো হয়েছিল। বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। তার শরীরে এখনও কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি বলে জানা গেছে।

এদিকে রোববার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিকেরও করোনা পজিটিভ এসেছে।

এর আগে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমস সোয়েব করোনায় আক্রান্ত হন। সভা করাসহ সরকারি বিভিন্ন র্কমকাণ্ডে তার সংস্পর্শে আসার কারণে জেলা প্রশাসনের সব কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রোববার ২৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। ‘নিপসম’ থেকে ১৪ ও ১৫ মে’র পাঠানো নমুনার রিপোর্টে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এবং তার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিক রয়েছেন। বর্তমানে জেলায় করোানা শনাক্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ