শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে গেলো অপূর্ব-নাজিয়ার সংসার

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাকালে সবকিছু যখন স্থবির হয়ে আছে, লকডাউন চলছে চারদিকে তখন কিনা ভেঙে গেলো ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর সংসার। অপূর্বর কাছ থেকে এ বিষয়ে কিছু জানা না গেলেও জানালেন তার সদ্য সাবেক স্ত্রী নাজিয়া। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।’

বেশ মাস ধরেই নাকি টানাপোড়েন চলছিল অপূর্ব-নাজিয়ার সংসারে। তারা নাকি আলাদা থাকছিলেন। অনেকেই বলাবলি করছিলেন, তাদের সুর কেটে গেলো বলে। রোববার বিকেলে নাজিয়ার পোস্ট থেকে সেটি নিশ্চিত হয়ে গেলো। এমনকি নিজের প্রোফাইলে ‘ডিভোর্সড’ শব্দটিও যুক্ত করে নিয়েছেন নাজিয়া।

এ বিষয়ে জানতে অপূর্বকে পাওয়া যায়নি। নাজিয়া বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমে বলেন, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই থাকুক। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব সবাইকে।

উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০১৪ সালের জুন মাসে তাদের সন্তানের জন্ম হয়। নাজিয়াকে বিয়ে করার আগে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব পালিয়ে বিয়ে করেন আরেক অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভাকে। বিয়ের কিছুদিন পরই তাদের বিচ্ছেদ ঘটে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের