রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুইদিনে আশুগঞ্জে ১টি মার্কেট ও ২৪টি শপিং মল সিলগালা ৩৫ জনকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা

news-image
গোলাম সারোয়ার,আশুগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানায় দুদিনে ১টি মার্কেট ও বিভিন্ন মার্কেটের ২৪টি শপিং মল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া আরো ২০টি দোকান মালিক ও ১৫ জন নারী ক্রেতাকে মোট এক লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার ও রোববার আশুগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজা পারভীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এর মধ্যে রোববার সকালে আশুগঞ্জ বাজারের ১ টি মার্কেটসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে। শহরের মধ্য বাজারের তৈরী পোশাকের দোকান সমৃদ্ধ জনতা মার্কেটটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেয়া হয়। এছাড়া রোববার সিলগালা করে দেয়া মলগুলি হল, কাশেম প্লাজায় তৈরী পোশাকের দোকান মোজাহিদ ফ্যাশন, শরিফ ফ্যাশন, ভাই ভাই ফ্যাশন, ঢাকা ফ্যাশন, টপ কালেকশন, দি ফ্যাশন, মা কালেকশন, রামিম ফ্যাশন, গাউছে পাক বস্ত্রালয়, রামিম ফ্যাশন, পশ্চিম বাজারের নূর কালেকশন এন্ড ওরনা হাউজ, জি, এম টেইলার্স, বি-বাড়ীয়া ফ্যাশন ও জুতার দোকান পরান সুজ।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, স্বাস্থ্য বিধি না মেনে শপিং মল পরিচালনা করায় বাজারের জনতা র্মাকেটসহ ১৩ টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব মার্কেট ও শপিং মল খুলতে পারবেনা।
এর আগে শনিবার সকালে আশুগঞ্জ বাজারের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ফিরোজা পারভীন পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় আরো ২০টি দোকান মালিক ও ১৫ জন নারী ক্রেতাকে মোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে অভিযান শুরুর পরপরই দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী ক্রেতাদের দোকানের ভেতরেই রেখেই বাহিরে তালা তালিয়ে দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন দোকানের তালা খুলে ভেতরে ক্রেতা দেখতে পান। দোকান বন্ধ থাকায় ২০টি দোকানে ৭ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানকালে ঈদের শপিং করতে আসা বিভিন্ন দোকানে বসে থাকা ও সড়কে হাঁটাচলা অবস্থায় ১৫ জন নারী ক্রেতাকে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, স্বাস্থ্য বিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে নুসরাত ফ্যাশন, নুর টেইলার্স এন্ড ক্লথ স্টোর, সুরভী টেইলার্স, জুতার দোকানের মধ্যে রীনা সুজ, নাদিয়া সুজ, রিয়া সুজ, পপুলার সুজ, জয় সুজ, নিহা সুজ, এক্সসিলেন সুজ ও মধ্য বাজারে তৈরি পোশাকের দোকান অপুর্ব ফ্যাশনকে সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া নারী ক্রেতাদের আর্থিক জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু