,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রোববার জেলার বিজয়নগর ও কসবায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুভাষী দেবনাথ (৫৫)। অন্যজনের পরিচয় বলতে পারেনি পুলিশ।

রোববার দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার মনকাশাইর এলাকায় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে মোটরসাইকেলটি খাদে পড়ে ঘটনাস্থলেই এক আরোহী মারা যায়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগরের বুধন্তী এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। এতে অটোরিকশায় থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের দুজনের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর