,

ঢাকায় যে ২ এলাকা সবচেয়ে বেশি আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা শহরে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তা গোটা বাংলাদেশের সাথে তুলনা করলে অনেক বেশি। বাংলাদেশের অনেক বিভাগ মিলিয়েও ঢাকার সমান রোগী নেই।

বাংলাদেশের ৫৭ শতাংশ রোগী ঢাকায়। এর মধ্যে ত্রিশটি এলাকায় সংক্রমণ সবচেয়ে বেশি। এগুলোর মধ্যে আবারও শীর্ষে রয়েছে রাজধানীর দুই এলাকা- কাকরাইল ও যাত্রাবাড়ী।

কাকরাইলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৪ জন। আর ২২৭ জন করোনা রোগী নিয়ে রাজধানীর দ্বিতীয় স্থানে উঠেছে পুরনো ঢাকার যাত্রাবাড়ী এলাকাটি।

এছাড়া মহাখালিতে ২২৪, রাজারবাগ ২০৬, মোহাম্মদপুর ১৯৮, মুগদা ১৮৯, তেজগাঁও ১৪৪, উত্তরা ১০৬, মালিবাগ ১০১, লালবাগ ১১৭, বাবুবাজার ১১৫, মগবাজার ৯৮, ধানমন্ডি ৯৭, বাড্ডা ৯৩, বংশাল ৮৪, খিলগাঁও ৮৪, গেন্ডারিয়া ৭৫, চকবাজার ৭০, শাহবাগ ৭৩, শ্যামলী ৬৫, গুলশান ৬৩, বাসাবো ৬১, আগারগাঁও ৫৮, বনানী ৫১ ও মিরপুর ১৪ নম্বরে মোট ৪৮ জন আক্রান্ত হয়েছে।

এদিকে দেশে করোনাভাইরাসে রোববার গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। একই সময়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৩২৮ জন প্রাণ হারালেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর