,

৪৭ লাখ ছাড়াল করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : কোভিড-১৯ মহামারী পিছু ছুটছে না বিশ্ববাসীর। আক্রান্ত ও মৃত্যুর মিছিলে রোজ হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন। করোনায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। আর মারা গেছেন অন্তত ৩ লাখ ১৩ হাজার মানুষ।

মহামারী করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের সবশেষ জরিপে বলা হয়েছে, রোববার দুপুর ১ টা পর্যন্ত করোনায় ৩ লাখ ১৩ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ লাখ ২২ হাজার ৫০৮ জনে।

তাদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ৯৪ হাজার ৩৩৪ জন চিকিৎসাধীন এবং ৪৪ হাজার ৮২৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ১১ হাজার ৫৩০ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর