শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৪২ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন ২৪২ জন বাংলাদেশি। আজ রোববার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

গত শুক্রবার রাত ১১টায় কাতার এয়ারলাইন্সের ভাড়া করা বিশেষ ফ্লাইটে ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওনা হন।

দেশটি নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ জানিয়েছেন, যারা রওনা হয়েছেন, তারা সবাই যে করোনাভাইরাসমুক্ত সে বিষয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের কাছ থেকে সনদ নিয়েছেন। ঢাকায় পৌঁছে সেই সনদ তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছে দেখাতে হবে বলে জানান তিনি।

দেশের পথে থাকা বাংলাদেশিদের মধ্যে শিক্ষার্থী, পর্যটক অথবা বিজনেস ভিসায় আগত ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আটকেপড়া নাগরিকদের ফেরাতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এর আগে মহামারির মধ্যে আটকেপড়া বাংলাদেশি যারা দেশে উচ্ছুক, তাদের তালিকা করে দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেসের কন্স্যুলেট জেনারেল অফিস।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ