,

স্পেনে মেয়াদ বেড়েছে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের

news-image

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসজনিত সংকটের কারণে স্পেনে মেয়াদ বেড়েছে রেসিডেন্ট কার্ডসহ বিদেশিদের সব ধরনের ডকুমেন্টের। মানবিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অফিসিয়াল বুলেটিনে জানানো হয়েছে। সংকটকালীন এই সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে তারা এ সুবিধার আওতায় পড়বেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (BOE) জানিয়েছে, স্পেনে বসবাসের অনুমতি কার্ডের (আড়াইগো) মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। এ ছাড়া যারা স্পেনে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্রের (রেডকার্ড) মেয়াদও বেড়েছে। যাদের রেডকার্ডের মেয়াদ আগামী ১৫ জুনের মধ্যে শেষ হবে, তাদের রেডকার্ডের মেয়াদ জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত। এর আগে স্পেনের সব ধরনের স্বাস্থ্যবীমার মেয়াদও বাড়ানো হয়।

স্পেন সরকারের এমন সিদ্ধান্তে ডকুমেন্ট নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একাধিক প্রবাসী বাংলাদেশি জানান, রেসিডেন্ট কার্ডসহ অন্যান্য কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তারা বারবার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না তাদের। কিন্তু স্পেন সরকারের নেওয়া এমন সিদ্ধান্ত তাদের স্বস্তি দিয়েছে।

জরুরি অবস্থা শেষ হলে কার্ডের মেয়াদ বৃদ্ধির বিষয়ে নতুন নির্দেশনা প্রদান করা হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে সদস্যরা দুই মাসের বন্দীদশা ও কঠিন সংকট বিবেচনায় এনে বিলটি পাসে সম্মতি দেন। এ ছাড়া যেসব প্রবাসী বাংলাদেশে অবস্থানরত তারা স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে (third additional provision এ বর্ণিত suspesnsion of administrative) ডেডলাইনের রেফারেন্স প্রদান করার জন্য স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর