,

সংস্কারের ৪৮ ঘণ্টার মধ্যেই উঠে গেল রাস্তার পিচ

news-image

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় রাস্তা সংস্কারের ৪৮ ঘণ্টা না পেরোতেই পিচ উঠে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ।

সরেজমিন উপজেলার পৌর এলাকা নজিপুর কাঁচাবাজার সংলগ্ন নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কে গিয়ে দেখা গেছে, রাস্তায় সদ্য কার্পেটিং করা সিল কোডগুলো উঠে গেছে।

স্থানীয় কয়েকজন দোকানী জানান, গত বুধবার ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক কার্পেটিং সম্পন্ন করেন। ২ দিন না যেতেই রাস্তার এই বেহাল দশা। এ সময় তারা ঠিকাদারের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেন এবং বিচার দাবি করেন।

অনুসন্ধানে জানা গেছে, পত্নীতলা-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের পত্নীতলা এলাকায় এক কিলোমিটার রিপিয়ারিং সিল কোডের ২০ লাখ টাকার কাজ পায় একটি প্রতিষ্ঠান।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী কাজের তত্ত্বাবধায়নকারী মাসুদ বলেন, আমি কাজ দেখভাল করছি মাত্র। কাজের ঠিকাদার নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম।

এ বিষয়ে জানতে নাছিমের ব্যক্তিগত মোবাইল নাম্বারে বেশ কয়েকবার চেষ্টা করার পর তিনি ফোন রিসিভ করে বলেন, রাস্তা সংস্কারের বিষয়ে আমি কোনো কথা বলব না।

এ বিষয়ে পত্নীতলা উপজেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রুবেল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সড়ক ও জনপথের পক্ষ থেকে রাস্তা পুনরায় সংস্কারের উদ্যোগ নিয়েছি। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রভাবশালী হওয়ায় আমরা কোনো অ্যাকশনে যেতে পারছি না।

উল্লেখ্য, ঠিকাদার নাছিম খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের জামাতা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা