,

পৌনে ৫ কোটি মানুষ ত্রাণ পেয়েছে

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সঙ্কটে মানবিক সহায়তা হিসেবে ১৫ মে পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে এক লাখ ৬২ হাজার ৮১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছিল সরকার। এর মধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ২৫ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী হয়েছে পৌনে পাঁচ কোটিরও বেশি মানুষ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ৬৪টি জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মে পর্যন্ত সারা দেশে ত্রাণ হিসেবে এক লাখ ৬২ হাজার ৮১৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ২৫ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী এক কোটি নয় লাখ ৩৫ হাজার ৭৮৬টি পরিবারের চার কোটি ৮৫ লাখ ২১ হাজার ৬৯১ জন মানুষ। ত্রাণ হিসেবে নগদ ৭২ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ২৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে বিতরণ করা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ৭২ হাজার ৮৩৬ টাকা।

মন্ত্রণালয় বলছে, শিশুদের খাদ্য কিনতে নগদ ১৯ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ১৪ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৭২৮ টাকা বিতরণ করা হয়েছে। নগদ টাকায় উপকারভোগী পরিবার সংখ্যা চার লাখ ৪৭ হাজার ৬৯টি এবং লোক সংখ্যা নয় লাখ ৭৯ হাজার ৪৩৭ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখেছে, আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা আছে। এই সময় গণপরিবহনও বন্ধ থাকা রাখা হয়েছে এবং কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বিশেষ প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। ফলে বেশিরভাগ শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছেন। এই কর্মহীনদের পাশরাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য সরকার ধাপে ধাপে নগদ টাকা এবং চাল বরাদ্দ দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা