,

সুন্দরবনে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের ২৮৪ দস্যুদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাগেরেহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ বালিকা বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় র‌্যাপিড -৮ সিইও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, অপারেশন অফিসার সহকারি পুলিশ সুপার মুকুরসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও র‌্যাব কর্মকর্তা এএসপি মোঃ ইফতেখারুজ্জামানের নেতৃত্বে রামপালের ভাগা বাজার ও মোংলা ফরেস্ট ঘাটে আত্মসমর্পণকৃত দস্যুদের মাঝে র‌্যাব-৮ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন র‌্যাব-৮ এর পক্ষ থেকে বাগেরহাট ও সাতক্ষিরায় আত্মসমর্পণকৃত ২৮৪ দস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

র‌্যাব-৮ এর অপারেশন অফিসার এএসপি মুকুর বলেন, সরকারের আহবানে সারা দিয়ে সুন্দরবনের দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করে। স্বাভাবিক জীবন-যাপনের জন্য র‌্যাবের মাধ্যমে সরকার এর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেশের এই করোনা পরিস্থিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় র‌্যাবের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমরা ২৮৪ জন আত্মসমর্পনকৃত দস্যুদের মাঝে ঈদ উপহার দিলাম। এর আগেও করোনা পরিস্থিতিতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইসহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা