,

উপসর্গ ছাড়াই শরীরে করোনা লামা স্বাস্থ্য কর্মকর্তার

news-image

লামা প্রতিনিধি : কোনো ধরনের উপসর্গ না থাকলেও বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

তিনি জানান, গত মঙ্গলবার লামা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ মোট ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বিকেলে পরীক্ষার প্রতিবেদন হাতে আসলে দেখা যায় ডা. মোহাম্মদুল হকের করোনা পজেটিভ এসেছে। তবে বাকি ৩৬ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

ডা. মোহাম্মদুল হকের রিপোর্ট পজেটিভ হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন। ১৪ দিন পর পরীক্ষার জন্য আবারও তার নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্তের পর তাকে একটি আলাদা কক্ষে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, ‘প্রাণঘাতী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদুল হককে হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৪ দিন পর্যন্ত তিনি ঘর থেকে বের হতে পারবেন না কিংবা কেউ বাহির থেকে তার সংস্পর্শে যেতে পারবেন না।’

এ নিয়ে লামা উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে, লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় আক্রান্ত রাশেদা বেগম ২৩ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এ ছাড়া ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় আক্রান্ত দুই জন এখনো হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানান স্বাস্থ্য পরিদর্শক মো. নাজিম উদ্দিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর