,

যাত্রীদের স্রোত অব্যাহত রয়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে

news-image

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকেই ঘাটের উভয় পাড়ে ভিড় করেছেন যাত্রীরা।

লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। সামাজিক দূরত্ব না মেনেই যাতায়াত করছেন অধিকাংশ যাত্রী।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়।

তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারে সাতটি ফেরি সীমিত আকারে চলাচল করতো।

তিনি জানান, যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন চালু রয়েছে ১২ থেকে ১৪টি ফেরি।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছেন।

সাত কিলোমিটারের এই নৌ-রুটে ছোট বড় যানবাহন ও পণ্যবাহী ট্রাকের চাপও রয়েছে।

ঢাকা থেকে যেমনি যাত্রীরা আসছেন, একইভাবে কাঁঠালবাড়ি ঘাট হয়ে অনেক যাত্রী ঢাকা ছুটছেন। তাদের অধিকাংশই বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টসে কর্মরত।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর