,

ঈদ নাটকে চার তারকা

news-image

বিনোদন ডেস্ক : করোনাকে ঘিরে এখন শোবিজ অঙ্গনের সব কাজই এখন স্থগিত। গেল দুই মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের শুটিং।

তবে আসছে ঈদে নতুন দুটি নাটক নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’। এর একটি কাজল আরেফিন অমি’র রচনা ও পরিচালনায় ‘হঠাৎ দেখা’ এবং অন্যটি মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘বিবাহ করিতে চাই না’।

‘হঠাৎ দেখা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, বাঁধন লিংকন, সারিকা সাবাহসহ আরও অনেকে। অপর নাটক ‘বিবাহ করিতে চাইনা’ তে দেখা যাবে তাহসান খান, সায়লা সাবিসহ আরও অনেককে।

আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রেম-বিরহ, সুখ-দু:খের মিশেলে নির্মিত হয়েছে নাটক দুটি।

মোশন রক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়নে নির্মিত এই নাটক দুটি এবারের ঈদুল ফিতরে ক্লাব ইলেভেন এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না জানালেন , দেশ এখন করোনা ভাইরাসের মাহমারিতে আতংকিত। এর প্রভাব পরেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। লক ডাউনের কারণে হচ্ছে না নতুন কোন নাটকের শুটিং। আমরাও আমাদের ঈদ আয়োজন বড় পরিসরে করতে পারছি না । যে নাটক দুটি আমরা এবারের ঈদে প্রকাশ করছি তার শুটিং করোনা মহামারির অনেক আগেই করে রেখেছিলাম। আশা করছি ঈদের এই নাটক দুটি সবার ভালো লাগবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর