,

ওয়াশিংটন থেকে ২৪২ বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে বিশেষ ফ্লাইট

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪২ বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে একটি বিশেষ ফ্লাইন। ওয়াশিংটন ডিসির ডালেস এয়ারপোর্ট থেকে বাংলাদেশ সময় শনিবার সকাল নয়টায় (স্থানীয় সময় রাত ১১টা) ঢাকার উদ্দেশে উড়াল দেয় কাতার এয়ারের বিশেষ ফ্লাইটটি।

বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জিয়াউদ্দিন।

জানা গেছে, ২৪২ জনের মধ্যে ৫৯ জন শিক্ষার্থী। তারা সবাই দু’দেশের মধ্যে চলমান ছাত্র বিনিময় কর্মসূচীতে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন। এছাড়াও ফিরে যাওয়ার তালিকায় রয়েছেন পর্যটক ভিসায় আসা শতাধিক বাংলাদেশি।

দূতাবাসের প্রেস সেক্রেটারি শামীম আহমেদ জানান, বিশেষ বিমানে বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাও দেশে ফিরে গেছেন। ফিরে যাওয়া সবাই সুস্থ এবং তাদের কেউ করোনা আক্রান্ত নন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর