,

ঢামেকে প্লাজমা সংগ্রহ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা চিকিৎসায় ঢাকা মেডিকেলে প্রথমবারের মতো প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে। শনিবার করোনা থেকে সেরে ওঠা দিলদার হোসেন বাদল নামে সোহরাওয়ার্দী মেডিকেলের একজন চিকিৎসক তার প্লাজমা দান করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনাজয়ী ৩ জন চিকিৎসকের কাছ থেকে আজ প্লাজমা সংগ্রহ করা হবে।

প্রাথমিকভাবে এই হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ জন গুরুতর অসুস্থ করোনা রোগীর ওপর ‘প্লাজমা থেরাপি’ প্রয়োগ করা হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।

করোনা আক্রান্ত মূমুর্ষ ব্যক্তিদের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করে চীন, ইউরোপ, আমেরিকাসহ কয়েকটি দেশে সুফল মিলেছে। বাংলাদেশে এ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায় কি-না দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কারিগরি উপকমিটি গঠন করে। ওই কমিটি পরীক্ষামূলভাবে এই পদ্ধতি প্রয়োগের একটি প্রটোকল জমা দেয় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে। তারা প্রস্তাবটির নৈতিক দিক খতিয়ে দেখে এর অনুমোদন দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্লাজমা থেরাপিতে জীবন বাঁচবে অসংখ্য মানুষের।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর