,

যোগ দেওয়ার দুই দিন পরই চিকিৎসক করোনা পজিটিভ

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেনারেল হাসপাতালে সদ্য যোগদান করা এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহারাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত চিকিৎসককে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্ত চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) ১২ মে হাসপাতালে যোগদান করেন। ১৩ মে হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশালের ল্যাবে পাঠায়। শুক্রবার রাতে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদন তার করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে। এ ছাড়া ১৪ মে এই হাসপাতালে একজন জ্যেষ্ঠ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন বলেন, আক্রান্ত চিকিৎসককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া তার সংস্পর্শে থাকা তার মা ও অপর এক ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

প্রসঙ্গত, বরগুনায় গতকাল পর্যন্ত ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর