,

ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তল ও গুলি উদ্ধার, দুই আসামী গ্রেফতার

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা চেয়ে বাড়িতে গিয়ে গুলি করার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় বিদেশী পিস্তল ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর মোহন মেম্বারের বাড়ি হতে অস্ত্র ও গুলি উদ্ধারের পর বাড়ির গৃহবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।   এর আগে এ ঘটনায় থানায় করা মামলার দুই এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল)মকবুল হোসেন জানান, আলোচিত এই ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিদের গ্রেফতার করলে তাদের জবানবন্দি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আমাদের অভিযান অব্যাহত আছে। এর আগে গত(১২-০৫-২০)মঙ্গলবার রাতে ‘মার্সেল এক্সকুসিভ’র স্থানীয় ডিলার রফিকুল ইসলামের পৌর সদরের মধ্যপাড়া বাড়িতে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা আদায় করতে গিয়ে না পেয়ে প্রকাশ্যে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এসময় ছোঁড়াকৃত গুলি ঘরের  টিভিতে পড়ায় বেচেঁ যায় লোকজন।
পরে তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় চাঁদার দাবিকৃত টাকা নিতে আবারো আসবে বলে হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায়  ডিলার রফিকুল ঘটনার পর থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর