,

এবার শোলাকিয়ায় ঈদের জামাত হবে না

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এ বছর ঈদ জামাত হচ্ছে না। গত ১৪ মে ধর্ম মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক এ বছর শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা প্রশাসক বলেন, এবার উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাই ধর্ম মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বড় পরিসরে ও উন্মুক্ত স্থানে ঈদের জামাত হবে না। সে অনুযায়ী শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এর আগে প্রতি বছরই ঈদ জামাতের একমাস আগে থেকেই প্রস্তুতিমূলক সভা ও মাঠের সংষ্কার কাজ হতো। এ বছর কোনো সভা বা সংষ্কার কাজ হয়নি।

২০১৬ সালে ঈদুল ফিতরের দিন মাঠের কাছে জঙ্গি হামলার পর ঈদুল আজহায় কঠোর নিরাপত্তায় স্বল্প পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে এবার প্রথম ঈদের জামাত হচ্ছে না ।

জনশ্রুতি রয়েছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। করোনার প্রাদুর্ভাবের কারণে এই প্রথম ১৯৩তম ঈদুল ফিতরের জামাত বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর