,

প্রশাসনের তৎপরতায়ও রংপুরে থামছে না ভেজাল পণ্যের উৎপাদন ও বাজারজাত

news-image

রংপুর ব্যুরো : করোনা দুর্যোগেও রংপুরে কিছুতেই থামানো যাচ্ছেনা ভেজাল পণ্যের উৎপাদন ও বাজারজাত করন। এই দুর্যোগের মূহুর্ত্তে ঈদকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দেদারছে ভেজাল খাদ্য ও পপ্রাধনি পণ্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েও দমন করতে পারছেনা এসব অসাধু ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার দুপুরে মহানগর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভেজাল লাচ্ছা সেমাইসহ বিপুল পরিমান পণ্য জব্দ করে। এসময় প্রস্তুুতকারি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মহানগর ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে নগরীর তাজহাট এলাকায় দিপু ফুড প্রডাক্ট নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালানও হয়। সেখান থেকে বিপুল পরিমান লাচ্ছা সেমাই, চানাচুর, বুটসহ অন্যান্য নকল ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক কামরুল হাসান চৌধুরীর স্ত্রী মাসুদা আক্তার পলিকে ৫০ হাজারটাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা নির্বাহীম্যাজিস্টেট আবু সাইদ।

এর আগে ১১ এপ্রিল নগরীর খাসবাগ এলাকার ময়েন উদ্দিনের পুত্র মিথুন সরকার এক বছরের বেশি সময় ধরে নকল প্রসাধনি তৈরী করে বাজারজাত করে আসছিল। ওই দিন বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিথুন সরকারের বাসা ও ভাড়া গোডাউনে অভিযান চালায়। এসময় বিপুল পরিমান বিভিন্ন ব্যান্ডের পাউডার, ভ্যাসলিন, ফেসওয়াস, আতরসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্টেট আফরিন জাহান।

এছাড়াও বৃহস্পতিবার নগরীর মাহিগঞ্জ কলাবাড়িতে নকল টেস্টি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৯১ হাজার নকল টেস্টি স্যালাইন উদ্ধার ও মালিক ইসহাক হোসেনকে আটক করা হয়। সেই সঙ্গে ভ্রাম্যমান আদালতে তার ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিন নগরীর ৩৩ নং ওয়ার্ডে জোড়ইন্দা গ্রামের একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় মালিককে চার হাজার টাকা জরিমানা করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুরে নকল ও ভেজাল পণ্য প্রস্তুুতকারি ও বাজারজাতকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কেউই ছাড় পাবেনা।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর