,

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ৪০১, সুস্থ ৮১, মৃত্যু ৪

news-image

রংপুর ব্যুরো : রংপুরে আবারও নতুন করে করোনা পজেটিভ হয়েছেন ১৭ জন। এ নিয়ে রংপুর বিভাগে ৪০১ জনের কোভিড-১৯ সনাক্ত হলো। এরমধ্যে মারা গেছেন মৃত্যু ৪ জন। আর সুস্থ্য হয়েছেন ৮১ জন।

শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের ফোকাল পারসন জে এ সিদ্দিকী।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নূর-উন-নবী লাইজু জানান, রমেকে বৃহস্পতিবার ৪১ তম দফায় ১৮৮ জন এর নমুনায় ২২ শরীরে কোভিড-১৯ পজেটিভ হয়েছে। এদের মধ্যে রংপুর ১৭ ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২ ও লালমনিরহাটের সদর, পাটগ্রাম এবং গাইবান্ধার সাঘাটায় ১ জন।

তিনি আরও জানান, এ নিয়ে বিভাগের ৪০১ জনের করোনা পজেটিভ ব্যক্তির মধ্যে রংপুরে ১৭৩, পঞ্চগড়ে ১৪ জন, নীলফামারীতে ৫৩, লালমনিরহোটে ১৬, কুড়িগ্রামে ৪০, ঠাকুরগাওয়ে ২৫, দিনাজপুরে ৫৫, গ্ইাবান্ধায় ২৫ জন।

রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, গত ২৪ ঘন্টায় রংপুর পুলিশ লাইনের ৭ পুলিশ, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের ১ সদস্য, গোমস্তাপাড়ার ১, গঙ্গাচড়ার বেতগাড়ি ও কোলকোন্দে ১জন করে, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন আয়া, চিথলী দক্ষিণ পাড়ার ১জন, আদর্শপাড়ার ২ জন করোনা পজেটিভ হয়েছেন। তাদের নিজ বাড়িতে লকডাউন করা হয়েচে। গুরুতর অসুস্থ্য হলে হাসাপাতালে নেয়া হবে।

রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আমিন আহম্মেদ খান জানান, মৃত চারজনের মধ্যে নীলফামারীতে ২ জন এবং দিনাজপুর ও গাইবান্ধায় ১ জন করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা