,

রংপুরে ১৪০ হকার পেল পুলিশ কমিশনারের খাদ্য সহায়তা

news-image

রংপুর ব্যুরো : চলমান করোনা ভাইরাসের প্রার্দভাবে কর্মহীন অসহায় হকারদের খাদ্য সহায়তা প্রদান করেছেন রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ।

বুধবার বিকেলে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মাঠে রংপুর মেট্রোপলিন পুলিশ কমিশনারের পক্ষে ১৪০জন হকারকে চাল, ডাল, তেল, আটাসহ খাদ্য সামগ্রী প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি পুলিশ কমিশনার উজ্জল কুমার রায়, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ জোন) আল ইমরান, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, রংপুর মহানগর হকার সমিতির সভাপতি হুমায়ন কবির মিঠুসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও হকার সমিতির নেতৃবৃন্দ।

এসময় উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম বলেন, আরপিএমপি কমিশনার স্যারের নির্দেশে আজ ১৪০জন হকারকে মানবিক খাদ্য সহায়তা প্রদান হলো। ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিয়েছে। ইফতার সামগ্রী বিতরণ করেছে। করোনা যুদ্ধে পুলিশ বহিনী মানুষের পাশে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য