,

রংপুরে করোনা জয়করে বাড়িতে ফিরলেন চিকিৎসকসহ ৫ জন

news-image

রংপুর ব্যুরো : রংপুরে করোনা জয় করে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুুস্থ হয়ে চিকিৎসকসহ আরও পাঁচজন বাড়ি ফিরেছেন। আহ মঙ্গলবার দুপুরে সুস্থ পাঁচজনকে ছাড়পত্র প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় তাদেরকে ফুল ও চিঠি দিয়ে অভিনন্দন জানানো হয়।

সুস্থ ব্যাক্তিরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আহাদ বকস (৪১) ও ডা. রোকন উদ্দিন (৩০), নার্স তারজিনা (৩০), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালমান (৩০) এবং গাইবান্ধা জেলার গৃহিণী লাবনী বেগম (৩৪)। এ নিয়ে মোট ১৪জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

ছাড়পত্র প্রদানের বিষয়টি নিশ্চিত করে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএম নূরুন্নবী জানান, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তারজিনা গত ২২ এপ্রিল, লাবনী বেগম ২৩ এপ্রিল, ডা. রোকন উদ্দিন ২৮ এপ্রিল, ডা. আহাদ বকস ২৫ এপ্রিল এবং সালমান ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আক্রান্ত রোগীদের রোগের উপসর্গ উপসম হওয়ায় এবং তাদের পর পর দুইটি রিয়েল টাইম পিসিআর টেস্ট নেগেটিভ হাওয়ায় আজ মঙ্গলবার তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এ নিয়ে মোট ১৪ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর