,

লক্ষীটারি ইউপি চেয়ারম্যান হাদির পিতার মৃত্যুতে রাঙ্গা এমপির শোক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদির পিতা আলহাজ্ব ওমর আলী মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে এক এক শোক বার্তায় বিরোধী দলীয় চীফ হুইপ ও জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি মরহুম ওমর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের জানাযার নামায আজ মঙ্গলবার রাত ১০টায় গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারি আনুরবাজারের নিউ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর