,

সাংবাদিকদের সুরক্ষার জন্য রংপুর প্রেসক্লাবকে পিপিই উপহার দিলো কারুপণ্য

news-image

রংপুর ব্যুরো : মরণঘ্যাতি করোনা সংক্রমণ প্রতিরোধে সাংবাদিকদের সুরক্ষার জন্য রংপুর প্রেসক্লাবের সদস্যদের পিপিই ও মাস্ক উপহার দিয়েছে রংপুর কারুপণ্য লিমিটেড।

আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব হলরুমে কারুপন্য লিমিটেডের পাবলিক রিলেশন উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান হাবু আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের উপহার হিসাবে পিপিই ও ফেস মাস্ক প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবুর হাতে তুলেন।

এসময় সাধারন সম্পাদক রফিক সরকার, সহ-সভাপতি মোনাব্বর হোসেন মনা , সাবেক আব্দুর রহমান মিন্টু, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীন, জাকির হোসেন, মোনাব্বর হোসেন মনা, রেজাউল করিম বাবু, হাসান গোর্কি, সাংবাদিক এসএম পিয়াল, আবেদুল হাফিজ, আমাদের প্রতিদিনের স্টাফ রিপোর্টার হারুন উর রশিদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও রংপুর মেিেডকেল কলেক হাসপাতালের করোনা ইউনিটে ১শত পিপিই প্রদান করে কারুপণ্য।

এর আগে রিপোর্টার্স ক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখা, রংপুর জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশনসহ রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাড়ে ৩শত পিপিই প্রদান করে কারুপণ্য রংপুর লিমিটেড। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশকে চারশত এবং রংপুর সিটি কর্পোরেশনকে ১শত পিপিই দেয় কারুপণ্য। রংপুরে কৃষকদের সুরক্ষার জন্য জেলা প্রশাসক আসিব আহসানের হাতে ১ লাখ মাস্ক ও ৫শত লিটার হ্যান্ডওয়াশ প্রদান করে কারুপণ্যের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান হাবু।

উল্লেখ্য, করোনা ভাইরাসের শুরুতে চলতি ১২ মার্চ থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, জেলা ও বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর কেন্দ্রীয় কারাগার, রংপুর পল্লী বিদুৎ সমিতি-২সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে ১০লাখ মাস্ক বিতরণ করে কারুপণ্য।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর