,

নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজন গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ এসল্ট মামলায় মালেক মিয়া নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। মালেক মিয়া গোকর্ণ ইউনিয়ন সূচীউড়ার আবদুল রেজেকের ছেলে। এ নিয়ে এ মামলায় ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে এ মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সূচীউড়া গ্রামের হাজ্বী অন্তর আলীর ছেলে আমিনুল ইসলাম বেলায়েত,সাদেক পাঠানের ছেলে মোবারক পাঠান ও ডিঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে কামাল মিয়াকে গ্রেফতার করা হয়।

পৃুলিশ জানায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠি ও বড়বাড়ির গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধঁলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ পুলিশসহ ৬৫ জন আহত হয়। এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে ৫৮ জন গংকে আসামী করে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।

নাসিরনগর থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন জানান,পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলায় এ পর্যন্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর