,

সেই অন্তঃসত্ত্বা কিশোরী সন্তানের জন্ম দিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের পর অন্তঃসত্ত্বা কিশোরী (১৪) এক মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এ ঘটনায় আকিদুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই কিশোরীর বাবা।

মামলার পর থেকে পলাতক আকিদুল ইসলাম। তিনি বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের মেম্বার ও বড়হিজলী গ্রামের বাসিন্দা আয়ুব আলী সরদারের ছেলে। মীর মশাররফ হোসেন কলেজে পড়াশোনা করেন তিনি।

মামলার এজাহারে কিশোরীর বাবা উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। দেড় বছর আগে আকিদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক রাতে আকিদুল দেখা করার জন্য তাকে বাড়ির অদূরে পুকুরের পাড়ের চালায় ডেকে নেয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এ বিষয়ে কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। যে কারণে তার মেয়ে বিষয়টি প্রথমে কাউকে জানায়নি। আকিদুলকেও সে বিয়ের ব্যাপারে বারবার বললেও গুরুত্ব দেয়নি।

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দেয়। পরে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে পরীক্ষা করে জানা যায়, সে অন্তঃসত্ত্বা। ঘটনা পুরোপুরি জানার পর বিষয়টি নিয়ে আকিদুলের বাবার কাছে যান তারা। কিন্তু তিনি দেখবেন বলেও কিছুই করেননি।

ওই কিশোরীর নানা জানান, গত ৮ মে রাজবাড়ীর একটি ক্লিনিকে তার নাতনি কন্যা সন্তানের জন্ম দেয়।

এ বিষয়ে আকিদুলের বাবা ইউপি মেম্বার আইয়ুব আলী জানান, বিষয়টি জানার পর বহু লোকজন নিয়ে তিনি বসেছিলেন। কিন্তু কোনো সাক্ষী-প্রমাণ পাননি। আইয়ুব বলেন, ‘সবাই না বলেছে। তারপরও পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্তে যদি আমার ছেলে দোষী হয়, তাহলে আমি ব্যবস্থা নেব।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘ধর্ষণের মামলায় আকিদুলকেই একমাত্র আসামি করা হয়েছে। সে পলাতক থাকায় একাধিকবার চেষ্টার পরও গ্রেপ্তার করা যায়নি। চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা