,

বিমান বিধ্বস্ত হয়ে মার্কিন পাইলট নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় একটি হ্রদে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে এর মার্কিন পাইলট নিহত হয়েছেন।

বিমানটি একটি খ্রিস্টান মিশনারিতে খাদ্য সামগ্রী আনা-নেয়ার কাজে নিয়োজিত ছিল।খবর আনাদোলুর।

পুলিশের মুখপাত্র আহমেদ কামাল জানান, বিমানটি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করতো খ্রিস্টান মিশনারি।তাই পাইলট ছাড়া এতে অন্য কোনো আরোহী ছিলেন না।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এটি বিধ্বস্ত হয়।উদ্ধারকর্মীরা নিহত মার্কিন পাইলটের(৪০) মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশের মুখপাত্র আরও জানান, পাপুয়া প্রদেশের সেনতানি বিমানবন্দর থেকে এটি মামিদ জেলায় যাচ্ছিল।সকাল ৬টা ২৭ মিনিটে উড্ডয়ণের ২ মিনিট পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটি সেনতানি হ্রদে বিধ্বস্ত হয়।তবে কর্তৃপক্ষ পাইলটের নাম প্রকাশ করেনি।একটি যৌথ টিম ঘটনাটি তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু