,

উহানের সবাইকে করোনা পরীক্ষা করা হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারীর মধ্যেই উহানের প্রতিটি মানুষকে করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। অঞ্চলটিতে নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাবের মধ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য পাওয়া গেছে।

এক কোটি ১০ লাখ লোকের উহানের প্রতিটি বাসিন্দাকে নিউক্লিক অ্যাসিড পরীক্ষার আওতায় নিয়ে আসতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, ১০ দিনের সময়সীমার মধ্যে নিজেদের এখতিয়ারের আওতায় প্রতিটি নাগরিককে নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করতে পরিকল্পনা ও প্রস্তুতি নিতে হবে সব জেলাকে।

কিন্তু কখন এই পরীক্ষা শুরু হবে, তা এখনো পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। এর আগে ৭৬ দিনের লকডাউন শেষে গত ৮ এপ্রিল শহরটিকে সচল করে দেয়া হয়। কিন্তু নতুন করে সেখানে কোভিড-১৯ রোগের সংক্রমণ দেখা দিলে এই পরিকল্পনা নেয়া হয়েছে।

ডংজিহু জেলায় রোব ও সোমবার ছয় ব্যক্তিকে করোনায় আক্রান্ত হন। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক পদক্ষেপ নিয়ে রোগটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছিল চীন। কিন্তু লকডাউন তুলে নেয়ার পর দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে।

গত বছরের বছরের শেষ দিকে উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে প্রথম এই ভাইরাসটি ছড়িয়ে পড়লে পরবর্তী সময়ে তা বৈশ্বিক মহামারীর রূপ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু