,

চার্টার্ড ফ্লাইটে ফিরছেন মালয়েশিয়া থেকে ১৬০ বাংলাদেশি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মালয়েশিয়ায় আটকে পড়া ১৬০ জন বাংলাদেশি মালিন্দো এয়ারের চার্টার্ড ফ্লাইটে ফিরছেন বুধবার (১৩ মে)।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি স্থপতি মো. আলমগীর জলিলের নেতৃত্বে আসছেন তারা।

আলমগীর জলিল বাংলানিউজকে জানান, আটকে পড়া ১৬০ জনের মধ্যে ৬৫-৭০ ভাগই শিক্ষার্থী। বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় আমরা দেশে ফিরতে পারছি।

তিনি জানান, একটি চার্টার্ড ফ্লাইটে ফ্লাইং আওয়ারে প্রায় ৬ হাজার ইউএস ডলার ভাড়া নেওয়া হয়। এ ছাড়া উড্ডয়ন ও অবতরণকালে বিমানবন্দরের কিছু অনুমতির প্রয়োজন হয়। সব মিলে ৪ ঘণ্টার ট্রিপে ৫০-৬০ হাজার ডলার খরচ পড়বে। আমরা এটি ভাগ করে দিচ্ছি।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন এক বার্তায় জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক এমসিও (মুভমেন্ট কনট্রোল অর্ডার) জারির প্রেক্ষিতে যে সব সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা মালয়েশিয়ায় আটকা পড়েছেন তাদের প্রথম ব্যাচের (ইতিমধ্যেই যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে) দেশে প্রত্যাবর্তনের জন্য মালিন্দো এয়ারের চার্টার্ড ফ্লাইটের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য যাত্রার তারিখ ১৩ মে।

এ চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশের সঙ্গে সমন্বয় (সিএএবি অনুমোদন), মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর পক্ষে দূতাবাসের সনদ ইস্যু এবং যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম হাইকমিশন সম্পন্ন করেছে। এ বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট ও মেডিক্যালের কাজে মো. আলমগীর জলিল (সাবেক সভাপতি, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু