,

গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আহ্বান তথ্যমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার সম্মুখ যোদ্ধা গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিইউজে সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আমার অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য।

তথ্যমন্ত্রী জানান, সব গণমাধ্যমের কর্মীদের জন্য বিএসএমএমইউ এ করোনা টেস্টে ‘ফাস্ট ট্রাক’ বা অগ্রাধিকার সুবিধার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন, বিএসএমএমইউ তা কার্যকর করেছে। গণমাধ্যমকর্মীদের চিকিৎসায় শয্যা সংরক্ষণে সাংবাদিকদের অনুরোধে অন্য একটি হাসপাতালেও কথা বলবেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু