,

প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত করছেন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর মিছিলকে দীর্ঘায়িত করছেন।

মঙ্গলবার রূপগঞ্জে তারাবো পৌর বিএনপির সভাপতি নাসিরুদ্দিনের উদ্যোগে বরপা এলাকায় ত্রাণ বিতরণের সময় রিজভী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এরমধ্যে লকডাউন শিথিল করছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী আপনি ভুল পথে হাঁটছেন।’

বিএনপি মুখপাত্র বলেন, লকডাউন শিথিল করায় জার্মানি-ইংল্যান্ডের মতো দেশের করোনা বৃদ্ধি পেয়েছে। সরকার হঠাৎ লকডাউন শিথিলের কথা বলছেন। এখন প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, প্রতিদিন রাস্তাঘাট, নদীর ধারে, হাটে-বাজারে মানুষ মরে পড়ে থাকে। এই সরকারের কোনো ধরনের মানুষের প্রতি মায়া-মহব্বত নেই। থাকবে কেন ওনার তো ভোট দরকার পড়ে না। রাত্রিবেলা আইনশৃঙ্খলা বাহিনী ভোট করে দেয়।

রিজভী বলেন, এই পার্লামেন্টে জনগণের সমর্থন নেই। যে পার্লামেন্টে জনগণের সমর্থন থাকে না, সেই সরকার ফ্যাসিজম এবং স্বৈরাচারী কায়দায় দেশ চালাবে। সেখানে দেশের মানুষ মরলো কি বাঁচলো তাতে তাদের ভ্রুক্ষেপ নাই।

তিনি বলেন, লকডাউন শিথিল করলে হাজার হাজার মানুষ মারা যাবে- এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মাথায় নেন না, নিতেও চান না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে দেশের মানুষকে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, সরকারি ত্রাণ জনগণ পায় না। আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতাকর্মীরা আত্মসাৎ করছে জনগণের টাকায় কেনা ত্রাণ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা