,

বাস ছাড়া সবই চলছে, ফুটপাতে বসেছে হকার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে সীমিত আকারে দোকানপাট খোলার সিদ্ধান্তের পর থেকেই, রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে তার পুরোনো রূপে। চাপ বেড়েছে রাস্তা ঘাটে। যাত্রীবাহী বাস ছাড়া, চলছে সব ধরনের যানবাহন।

প্রায় ২ মাস লকডাউনের পরে ফুটপাতে বসছে হকাররা। আগের মত ভিড় না থাকলেও, বেলা যত গড়াচ্ছে বাড়ছে মানুষের সংখ্যা। ফুটপাথের পাশাপাশি তৃতীয় দিনের মত রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা হয়েছে বিপণিবিতান।

কমলাপুর থেকে পার্সেল ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। কয়েকটি রুটে পণ্য পরিবহনের কথা থাকলেও, পর্যাপ্ত মালামাল না আসায়, এখন ঢাকা-ভৈরব ও ঢাকা-পঞ্চগড়ে পার্সেল ট্রেনে পণ্য পরিবহন চালু রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা ঘোষণা করে সরকার। এরপর থেকেই জনসমাগম সহ বিভিন্ন মার্কেটগুলোতে ভিড় দেখা গেছে। এরমধ্যে সড়কগুলোতে হকার বসতে শুরু করেছে। যেকারণে ভাইরাস সংক্রমণের ভয় ক্রমশ বাড়ছে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯৬৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু