,

বাসে মৃত্যু, করোনা সন্দেহে ছেলের লাশসহ মাকে নামিয়ে দেওয়া হল

news-image

জয়পুরহাট প্রতিনিধি : ঢাকা থেকে জয়পুরহাটে আসার পথে বাসেই মারা গেলেন নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি। এরপর করোনা সন্দেহে ওই ব্যক্তির লাশসহ তার বৃদ্ধা মাকে যাত্রীদের চাপে বাস থেকে নামিয়ে দেন চালক। মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমি এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান ধামুরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। জয়পুরহাট সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়,সোমবার রাতে মা-ছেলে ঢাকা থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এ ঘটনা ঘটে। করোনা উপসর্গে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে- এমন খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।

ইউএনও মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তিনি ঢাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃদ্ধ মা সোহাগী বেগমকে সঙ্গে নিয়ে এ পথে গ্রামের বাড়িতে ফিরছিলেন। হিচমি এলাকায় আসার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে মাসহ তাদের বাস থেকে নামিয়ে দিতে চালককে বাধ্য করেন। ওই ব্যক্তির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু