,

আরও বাংলাদেশি মালদ্বীপ থেকে ফিরবেন ১৫ মে

news-image

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে আগামী ১৫ মে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন আরও বাংলাদেশি।

রোববার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনিবার্য কারণবশত যদি তারিখ পরিবর্তন হয় তাহলে হাইকমিশনের ফেসবুক পেজে তা জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মালদ্বীপে অবস্থানরত অনিয়মিত/অবৈধ প্রবাসী বাংলাদেশি যাদের কাছে মালদ্বীপ সরকারের রেগুলারাইজেশন কার্ড আছে শুধু তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে হাইকমিশন গত ৩ মে বিজ্ঞপ্তি জারি করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকায় অন্তর্ভুক্ত প্রবাসীদের মেডিকেল সার্টিফিকেট দেবে মালদ্বীপ সরকার। মেডিকেল পরীক্ষার স্থান, তারিখ এবং সময় ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তালিকায় অন্তর্ভুক্ত প্রত্যেক প্রবাসী একটি করে ২০ কেজি ওজনের লাগেজ এবং হাতে ৫ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন।

এর আগে গত ২১ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের ফিরতি ফ্লাইটে ৭০ বাংলাদেশিকে মালদ্বীপ থেকে দেশে ফেরত আনা হয়।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু