,

নতুন ৯৬৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ১১

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের পরীক্ষা কমেছে, সেইসঙ্গে কমেছে কোভিড-১৯ রোগে শনাক্ত রোগীর সংখ্যা। নতুন করে শনাক্ত হয়েছে ৯৬৯ জন এবং মারা গেছে ১১ জন। সুস্থ হয়েছে ২৪৫ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ৮৪৫টি। নমুনা পরীক্ষা করেছি ৬ হাজার ৭৭৩টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৯৬৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। এর মধ্যে পুরুষ ৭ জন, নারী ৪ জন। ঢাকা সিটির মধ্যে ৫ জন, নারায়ণগঞ্জে একজন এবং নরসিংদীতে একজন। চট্টগ্রাম বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন। এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়ালো ২৫০ জনে।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের সুস্থ হওয়ার তালিকায় আছে ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন।’

এর আগে, সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৩৪ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৮৮৭ জন, মারা যায় ১৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু