,

রংপুরে কৃষকের সুরক্ষার জন্য কারুপণ্যের এক লাখ মাস্ক উপহার

news-image

রংপুর ব্যুরো : কারুপণ্য রংপুর লিমিটেড জেলার কৃষি শ্রমিকের সুরক্ষার জন্য রংপুর জেলা প্রশাসকের এক লাখ মাস্ক উপহার হিসেবে দিয়েছে। আজ সোমবার জেলা প্রশাসকের দপ্তরে এই উপহার সামগ্রী গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

কারুপন্য রংপুর লিমিটেডের পক্ষে এই উপহার সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন প্রতিষ্ঠানের পবলিক রিলেশন উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান।
এ সময় জেলা প্রশাসক বলেন, কৃষক বাঁচাতে ও কৃষি উৎপাদন রক্ষা করতে হলে কৃষি শ্রমিকদের এবং যারা খাদ্য বিতরণ ও সরবরাহের সাথে জড়িত তাদের সুরক্ষা জরুরী। তাই তিনি কারুপণ্যের সহায়তার কৃষদের মাঝে এই উপহার পৌঁছে দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।

তিনি রংপুর জেলার ৮ উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশন এলাকায় কৃষি শ্রমিক ও খাদ্য বিভাগের শ্রমিকদের সুরক্ষার জন্য করোনা সংকটকালে এই মাস্ক বিতরন করবেন বলে জানান। বর্তমান করোনা পরিস্থিতিতে যে সংকট সৃষ্টি হয়েছে তা শুধু সরকারের একা সমাধান করা দুঃসাধ্য। তাই তিনি দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও বিত্তবানদের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু