রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর জেলায় নতুন ৯ জন করোনা শনাক্ত

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে আজ ৯৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে।

এর মধ্যে ৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ,১ টি ফলোআপ ও ৮৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ জন, মৃত ১ জন, সুস্থ ৬ জন।

নতুন করোনা শনাক্ত ৯ জন হলেন সদর-৩ জন (সদরের ঈদগাহ বস্তিতে বসবাসরত এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন এক গর্ভবতী নারীসহ মোট ৩জন সদরে), বীরগঞ্জ-৪ জন ( বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ মোট ৪ জন), এবং বোচাগঞ্জে ২ জন ( বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার স্বামী এবং ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকসহ ২ জন)।

রবিবার (১০ মে) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর জেলার ১৩টি উজেলার মধ্যে ১২ টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৫০ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১ জন, সুস্থ হয়েছে ৬ জন।

আক্রান্তদের মধ্যে ৩৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে শিশুসহ ১৩ জন(সুস্থ ২ জন ),বিরলে ২, নবাবগঞ্জে ৪ জন (সুস্থ ১ জন), ফুলবাড়ীতে ১ জন (সুস্থ), পার্বতীপুরে ৫ জন (সুস্থ ১ জন), বোচাগঞ্জে ৪ জন, ঘোড়াঘাটে ৪ জন, কাহারোলে ৭ জন (সুস্থ ১ জন) , হাকিমপুরে ২ জন, চিরিরবন্দর ১ জন, বিরামপুর ৩ জন, বীরগঞ্জ ৪ জন।

রবিবার (১০ মে) দিনাজপুর জেলার অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ১১০৬ টি, এ পর্যন্ত ১০৪০ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ জন, এর মধ্যে মৃত ১ জন এবং সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ৬ জন (সদর ২, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ১, পার্বতীপুরে ১,কাহারোল ১ জন )। তাদের মধ্যে ৪০ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, হাসপাতালে রয়েছে ২ জন,মৃত্যুবরণ করেছেন ১ জন।

দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ২৪৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৬৪০০ জনের মধ্যে ৪৪৬১ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩৯ জন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ২১৯ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ১৩৯ জন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু