সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ইউএনও, ওসিসহ ১১ জন করোনায় শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনায় একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে জেলার কেন্দুয়ায় ছয়জন, বারহাট্টায় তিনজন এবং আটপাড়া ও মদন উপজেলায় একজন করে রয়েছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম আজ সোমবার রাতে গণমাধ্যমকে বিষযটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত শনিবার ওই ইউএনও ও ওসির নমুনা সংগ্রহ করা হয়। আজ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে প্রতিবেদন পজিটিভ আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন।’

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে নেত্রকোনায় ৮৫ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ২৬ জন নারী। গত ১০ এপ্রিল এ জেলায় প্রথম দুজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালিয়াজুরি উপজেলায় ছয়জন, মদনে সাতজন, কলমাকান্দায় চারজন, মোহনগঞ্জে ১৫ জন, বারহাট্টায় ১৩ জন, আটপাড়ায় ১৪ জন, কেন্দুয়ায় ১১ জন, পূর্বধলায় সাতজন, দুর্গাপুরে তিনজন ও সদর উপজেলায় পাঁচজন রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন পোশাককর্মী।

জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম খান বলেন, ‘নেত্রকোনায় এ পর্যন্ত সুস্থ হয়ে ফিরে গেছেন ২৬ জন। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস