রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে করে ভারত থেকে এলো পেঁয়াজ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনেক দিন রপ্তানি বন্ধ থাকার পর ভারত থেকে বাংলাদেশে মালবাহী ট্রেনে ৪২ বগি পেঁয়াজ এসেছে।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার প্রথম ট্রেনে আসা ৪২ বগি পেঁয়াজ বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করেছে ভারতীয় রেলওয়ে।

এতে আরও বলা হয়, দর্শনা গেদে পয়েন্টে এই পেঁয়াজ হস্তান্তর করা হচ্ছে। কাস্টমস ছাড়পত্র পাওয়ার পর এসব পেঁয়াজ সুবিধাজনক স্থানে আনলোড করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চারটি রেলওয়ে পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্যপণ্য নিয়ে আসবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের এক খবরে বলা হয়, মহারাষ্ট্রের পাইকারি বাজারে পেঁয়াজের গড় লেনদেন অবনমনের পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার পিঁয়াজে ভর্তুকিভিত্তিক রফতানি প্রকল্প চালু করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে।

ভারতে লকডাউন চলার কারণে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা হ্রাস এবং সড়কপথে রপ্তানিতে প্রশাসনিক বাধার কারণে রাজ্য কৃষি বিপণন বোর্ড রেলপথে বাংলাদেশে রফতানির জন্য চাপ দিচ্ছিল।

ইতিমধ্যে, মহারাষ্ট্র রাজ্য বিপণন বোর্ড চার-পাঁচ জন ব্যবসায়ীকে নাসিক জেলার লাসালগাঁওয়ের পাইকারি বাজার থেকে ট্রেনে বাংলাদেশে ১৭০০ টন পেঁয়াজ রফতানি করতে সহায়তা করেছে।

করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে দেড় মাস ধরে ভারত-বাংলাদেশে লকডাউন চলছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু