,

৩০৬ রোহিঙ্গা ভাসানচরে

news-image

ফেনী প্রতিনিধি : নোয়াখালীর ভাসানচরে ৩০৬ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (০৮এপ্রিল) রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভাসানচরে আনা হয়। এর আগে গত রোববার (৩ মে) নারী শিশুসহ ২৯ জনকে আনা হয়।

শনিবার (৯ মে) দুপুরে ভাসানচরে দায়িত্বপালনকারী নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুর রশিদ বিষয়টি জানান।

তিনি জানান, শুক্রবার দুপুরে নারী-পুরুষসহ রোহিঙ্গাদের একটি দলকে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, দলটিতে ২৭৭ জন রোহিঙ্গা রয়েছে। গণনার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমানে তাদের ভাসানচরের আশ্রয়ন প্রকল্পের ক্লাস্টার হাউজে সামাজিক দূরত্বে আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য চিকিৎসক রয়েছেন।

এর আগে, গত ৩ মে সাগরে ছোট একটি বোটে রোহিঙ্গাদের ভাসতে দেখে ২৯ জনকে নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার করে। এরপর তাদের ভাসানচরে আনা হয় এবং প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ভাসানচরে মোট ৩০৬ রেহিঙ্গাকে আনা হয়েছে। প্রথম দফায় ২৯ সজন তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং বাকিরা নারী, দ্বিতীয় দফায় ২৭৭ জনের মধ্যে ১৬৮ জন নারী এবং বাকিরা পুরুষ। তাদের নিরাপত্তায় নৌ-বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের আলাদা করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি বলেন, এ ব্যাপারে নৌ-বাহিনী ভালো বলতে পারবেন। ভাসানচরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নোয়াখালীকে হস্তান্তরই করা হয়নি।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর