,

করোনা চিকিৎসায় আশার আলো

news-image

অনলাইন ডেস্ক : সংক্রমণরোধী তিনটি ওষুধ ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের সমন্বিত প্রয়োগ নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের তুলনামূলকভাবে দ্রুত সারিয়ে তুলতে পারে। হংকংয়ের একদল চিকিৎসক শুক্রবার এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।

ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাটিতে ওই চিকিৎসকরা লিখেছেন, তারা যে ওষুধগুলোর সমন্বয়ে করোনা রোগীর চিকিৎসার কথা বলছেন তা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। কিন্তু এটিও চিকিৎসার একটি পদ্ধতি হতে পারে।

বর্তমানে রেমডিসিভির নামের একটি ওষুধকে করোনাভাইরাস চিকিৎসায় অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এ ওষুধটি পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে এখনও। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এ ওষুধটি করোনা চিকিৎসায় ‘কার্যকর’। তবে রেমডিসিভির ওষুধটির সরবরাহ এখনও অত্যন্ত সীমিত।

হংকং বিশ্ববিদ্যালয়ের ডা. কোকো-ইয়ুং ইউয়েন ও তার সহকর্মীরা কয়েকটি ওষুধের সমন্বয়ে করোনাভাইরাসের চিকিৎসার বিষয়টি নিয়ে ভাবছিলেন। তারা এইচআইভির ওষুধ রিটোনাভির ও লোপানিভির-এর সঙ্গে সাধারণ সংক্রমণরোধী ওষুধ রিবাভিরিন এবং মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বেটা ইন্টারফেরন-এর সমন্বয় ঘটান।

গবেষকরা এমন রোগীদের বেছে নেন যাদের সবারই সাত দিন আগে (গবেষণার সময় থেকে) করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাদের হালকা থেকে মাঝারি মাত্রায় উপসর্গ ছিল।

ডা. ইউয়েনের সহকর্মীরা কিছু রোগীর ওপর শুধু এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত দু’টি ওষুধের প্রয়োগ করেন। বাকিদের ওপর এইচআইভির দু’টি ওষুধসহ সাধারণ সংক্রমণরোধী ও মাল্টিপল স্কলেরোসিস চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ককটেল প্রয়োগ করা হয়।

যাদের ওপর ককটেল প্রয়োগ করা হয় তারা সাত দিনের মধ্যেই করোনাভাইরাস থেকে সেরে ওঠেন। আর যাদের ওপর শুধু এইচআইভির ওষুধ প্রয়োগ করা হয় তারা ১২ দিন পরও করোনায় আক্রান্ত ছিলেন। তবে এই চিকিৎসায় সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে জানিয়েছেন গবেষকরা।

তারপরও এসব ওষুধের সমন্বয়ে উদ্ভাবিত চিকিৎসা পদ্ধতিতে আশা দেখছেন ডা. পিটার চিন-হং। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করছেন। ডা. পিটার বলেন, এই গবেষণার ফল সত্যিই স্বস্তিদায়ক। কারণ গবেষকরা দেখিয়েছেন, রেমডিসিভির ছাড়া অন্য ওষুধও করোনার চিকিৎসায় কাজ করতে পারে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট