শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপিংমল খোলার বিপক্ষে ৯৩% মানুষ

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে দেশে শপিংমল খুলে দেওয়া উচিত হবে না বলে মনে করছে ৯৩ শতাংশ মানুষ। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক ফেসবুক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

শনিবার আগামী অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা উপস্থাপনের আগে ফেসবুক জরিপের এই ফলাফল জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ।

তিনি জানান, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শপিংমল খোলার বিরুদ্ধে মত দেওয়ার পাশাপাশি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৬ শতাংশ উত্তরদাতাই জানিয়েছেন, এই মুহূর্তে দেশে শপিংমল খুলে দেওয়া হলেও তারা যাবেন না।

ড. ফাহমিদা জানান, জরিপের শপিংমল খুলে দেওয়া উচিত হবে কিনা- এমন প্রশ্নের উত্তর দেন ২ হাজার ২৬০ জন। এই উত্তরদাতাদের মধ্যে ২ হাজার ১০০ জনই ‘না’ সূচক জবাব দেন। ‘হ্যাঁ’ সূচক জবাব দেন ১৬০ জন। আর শপিংমল খোলা হলও যাবেন কিনা- এ প্রশ্নের উত্তর দেন ১ হাজার ৪৭ জন। এদের মধ্যে ১ হাজার জন ‘না’ সূচক এবং ৪৭ জন ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। যদিও দেশের সবচেয়ে বড় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘোষণা করেছে, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রমজানে তারা শপিংমল খুলবেন না। উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের ব্যবসায়ীরা দোকানপাট খোলা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে আছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ