বলিউড সিনেমায় কেন বাদামী চেহারা ব্যবহার করছে?
অনলাইন ডেস্ক : গ্লামার, কেতাদুরস্ত পোশাক কিংবা নাচ-গানের জন্য বলিউডের বিশেষ খ্যাতি রয়েছে। আবার ব্যতিক্রমী কিংবা কিছুটা আক্রমণাত্মক সিনেমায় এখন আপত্তিকর বাদামী চেহারার (ব্রাউন ফেস) ব্যবহার শুরু হয়েছে। বলিউডের পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক নীরজ গায়ওয়ান বিষয়টিকে বর্ণবাদের সঙ্গে তুলনা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে ডার্ক ফেস (কালো) ও ব্রাউন ফেসের (বাদামী, অর্থাৎ ঠিক কালো নয়, সাদাও নয়) ধারণা ছিল ১৯ শতকের আগে। তখন সাদা চামড়ার অভিনয় শিল্পীরা মেকআপের মাধ্যমে তাদের মুখ কালো করে দিতেন। কালো এবং সংখ্যালঘুদের চরিত্রে অভিনয়ে জন্য তারা বর্ণবাদী ধ্যানধারণাকেই প্রাধান্য দিতেন। সাদা চামড়ার শিল্পীরা এমন সময়ে কাজটা করেছিলেন যখন সাদা চাড়া ছাড়া অন্যান্য পেশাদার শিল্পীরা এই শিল্পে কাজ করতে বাঁধা পাচ্ছিলেন।
এ ধরণের প্রচলন ইংল্যান্ডে আরও আগে অর্থাৎ রানী এলিজাবেথের যুগ থেকেই চলে আসছিল। তখন পরিচালকরা শেক্সপিয়রের নামে সংখ্যালঘু চরিত্রে সাদা চামড়ার অভিনয় শিল্পীদের ব্যবহার করতেন। এমনকি সাম্প্রতিক দশকগুলোতেও ‘ওথেলো’ নাটকে আফ্রিকান জেনারেল চরিত্রে অভিনয় করা সাদা চামড়ার অভিনেতারা মুখের রঙ কালো করেই অভিনয় করেছেন।
আধুনিক ছবিতেও এ ধরনের প্রচলন দেখা গেছে । ১৯৮৩ সালে ‘ট্রেডিং প্লেস ’ছবিতে অভিনেতা ড্যান অ্যাক্রয়েড় কালো চেহারা ব্যবহার করে অভিনয় করেছেন। ২০১২ সালে অভিনেতা বার্ট ডাউনি জুনিয়রকেও ‘ট্রপিক থান্ডার’-এর বেশ কয়েকটি ছবিতে কালো চেহারায় অভিনয় করতে দেখা গেছে। ভিয়েতনামের যুদ্ধের ছবিতে একজন ‘কালো’ ব্যক্তির চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি মুখের রঙ কালো করেছিলেন।
বলিউডের অনেক ছবিতেও একইভাবে বাদামী চেহারাকে প্রাধান্য দেয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত চরিত্রে এ ধরনের চেহারা বেশি ব্যবহার করা হয়।
সমালোচকরা বলছেন, হলিউডের প্রথমদিকের সিনেমার মতোই বলিউডে এ ধরনের চরিত্রে যারা প্রাকৃতিকভাবে বাদামী বা কালো তাদের প্রাধান্য দেয়া হচ্ছে না। এতে এই শিল্পে বৈষম্য তৈরি করা হচ্ছে।
উদাহরণ হিসেবে ২০১৯ সালের ‘বালা’ ছবির কথা বলা যায়। এতে গায়ের রঙের কারণে একজন নারীর বৈষম্যের কথা বলা হয়েছে। এই চরিত্রে ভূমি পেড়নেকার নামের যে অভিনেত্রী অভিনয় করেছেন তাকে চরিত্রের জন্য ত্বক কালো করতে হয়েছিল। বিষয়টি নিয়ে ওই সময় ভারতীয় গণমাধ্যম, সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা হয়েছে। কেউ কেউ টুইটারে পোস্ট করা ছবির পোস্টার দেখে ভূমিকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সময় ভূমি ওই ছবিতে অভিনয়ের জন্য প্রথমে প্রতিবাদ জানিয়েছিলেন। পরে অবশ্য বলেছেন, চলচ্চিত্রে তার গুরুত্ব বুঝেই ওই চরিত্রে তাকে নেয়া হয়েছে।
পরিচালক অমর কৌশিক বলেন, চরিত্রটিতে কালো ত্বকের কাউকে নিতে চেয়েছিলেন। কিন্তু ভূমি চরিত্রটিতে দুর্দান্ত অভিনয় করেছেন।
২০১৯ সালে বলিউডের বক্স অফিসে সাড়ানো ফেলা দুই ছবি ‘সুপার ৩০’ এবং ‘গালি বয়’ ছবি দুটিকে অনেকেই বর্ণবাদী ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন। এ ছবি দুটিতেও প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতারা চরিত্রের প্রয়োজনে গায়ের রঙ কালো করেছেন।
প্রাচীনকাল থেকেই ভারতে সৌন্দর্যকে আলাদা গুরুত্ব দেয়া হয়। ভারতের দিল্লির ইনস্টিটিউট অব ইকোনমিক গ্রোথের সমাজবিজ্ঞানী সঞ্জয় শ্রীবাস্তব বলেন, এ ধরনের মানসিকতা উপনিবেশ যুগের আগের। এটা অবশ্যই বর্ণ প্রথার সাথে যুক্ত।
তিনি বলেন, হিন্দু ধর্মে বর্ণের প্রভাব বেশ স্পষ্ট । সেখানে নিম্নবর্ণের মানুষেরা কালো এবং কুশ্রী হয়। আবার ফর্সারা অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্ব করে।
অস্ট্রেলিয়ার মারডোক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ও লেখক বিজয় মিশ্র বলেছেন, বলিউডের সিনেমায় ধর্মীয় আইকোনাগ্রাফ্রি এবং পার্সি থিয়েটারের প্রভাব দেখা যায়। এই দুটিতেই ফর্সা রঙের প্রাধান্য আছে। তিনি বলেন, শিব, রাম ও কৃষ্ণ ছাড়া হিন্দু দেবদেবীরা অবিশ্বাস্য রকমভাবে ফর্সা।
অন্যদিকে সমাজবিজ্ঞানী শ্রীবাস্তব বলেন, ১৯৪৭ সালে ভারতে সংবিধানের মাধ্যমে বর্ণ প্রথা রদ করা হলেও ভারতের বিভিন্ন স্থানে এখনও বর্ণ প্রথা আছে। যার প্রভাব বলিউডের সিনেমাতেও দেখা যায়। ‘কালো’ চরিত্রে অভিনয়ের জন্যও এ কারণে গ্লামারকে প্রাধান্য দেওয়া হয়। কারণ তারা দর্শকদের বোঝাতে চান কালো মুখটির পেছনে গ্ল্যামার রয়েছে। সূত্র : সিএনএন।











