,

নরসিংদীতে এক পরিবারের ৮ জনের করোনা পজিটিভি

news-image

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকার একই পরিবারের নতুন ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই পরিবারের এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে মৃতদেহের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও ওই সময় মৃতের এক ভাইয়ের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী জানান, মাঝেরচর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত ৩০ এপ্রিল রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সং গ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। একইদিন মৃত নুর মোহাম্মদের এক ভাইয়ের নমুনা পরীক্ষায়ও পজিটিভ রিপোর্ট আসে।

তিনি জানান, পরে গত ৬মে ওই পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে পরদিন বৃহস্পতিবার রাতে ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এনিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ১৭ রোগী শনাক্ত হলো।

তিনি আরো জানান, করোনা শনাক্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা ভাল থাকায় নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাড়ি লকডাউন থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবে না, কেউ প্রবেশও করবে না। পরবর্তীতে তারা যখন মনে করবে নমুনা সংগ্রহ করতে হবে তখন ডাক্তার নমুনা সংগ্রহ করবেন।

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, করোনাভাইরাসে একই পরিবারের নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী । আইসোলেশন ও লকডাউন করা বাড়িতে খাদ্যসামগ্রী পুলিশ পৌঁছানোর ব্যবস্থা করবে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর