,

উহানের ভূমিকা আছ করোনার বিস্তারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনার বিস্তারে চীনের উহান মার্কেটের ভূমিকা রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা শুক্রবার একথা জানিয়েছে। তারা এ নিয়ে আরও গবেষণা করারও আহ্বান জানিয়েছে।

জানুয়ারিতে করোনাভাইরাসের বিস্তার শুরু হতেই চীনা কর্তৃপক্ষ মার্কেটটি বন্ধ করে দেয় এবং বন্যপ্রাণী কেনা-বেচায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। খবর বিবিসির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তা এবং জেনেটিক ভাইরাস বিশেষজ্ঞ ড. পিটার বেন এম্বারাক বলেন, ‘এটি পরিষ্কার যে, করোনা বিস্তারে ওই মার্কেটের একটা ভূমিকা রয়েছে। তবে সেটা কী ধরনের ভূমিকা, সেটা স্পষ্ট নয়।এটা হয়তো কাকতালীয়ও হতে পারে। ভাইরাসটি বাজারে এবং এর আশে পাশে কিছু এলাকায় শনাক্ত হয়েছিল।’

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাজারে আনা বন্য বা সামুদ্রিক প্রাণী কিংবা এসবের বিক্রেতা নাকি অন্য কোনো উৎস থেকে এটা ছড়িয়ে পড়েছে, তা পরিষ্কার বলা যাচ্ছে না।’

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, করোনা উহানের পরীক্ষাগারে তৈরি ভাইরাস। তবে তিনি নিশ্চিতভাবে তথ্য-প্রমাণ দিয়ে সে কথা বলতে পারেননি। একটি জার্মান পত্রিকা অবশ্য পম্পেওর দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, ‘এভাবে কোনো কিছু প্রমাণ করা সম্ভব নয়।’

এম্বারাক বলেন, ‘এত কথা না বলে যা করা উচিত, তা হলো সবাই মিলে যৌথভাবে করোনা মোকাবিলা করা।’

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর