,

ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবাহ বিচ্ছেদে ইতিহাস গড়লেন

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদ করে ইতিহাস গড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্বিতীয় স্ত্রী ম্যারিনা উইলারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে এই ইতিহাস গড়েছেন বরিস জনসন।

এখন থেকে আড়াইশ’ বছর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছিল। ১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালে অগাস্টাস ফিটজরয় স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রথম স্ত্রী ছিলেন অ্যালেগ্রা মোস্টাইন আওয়েন। ১৯৯৩ সালে প্রথম স্ত্রী আওয়েনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন বরিস।

বরিস-উইলারের ঘরে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১৮ থেকে তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। ২ বছর পর তা শেষ হলো।

ম্যারিনার বাবা একজন ব্রিটিশ সাংবাদিক এবং মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপিয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন বরিস ও উইলার। উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনো বাধা রইল না জনসনের।

গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি। প্রসঙ্গত, বরিস জনসনের আরও পাঁচ সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর