,

জীবাণুনাশক গেট বসলো মসজিদ উল হারামে

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের পবিত্র ভূমি মক্কায় মসজিদ উল হারামে স্থাপন করা হয়েছে ‘সেল্ফ ইস্টিরাইলিজেশন’ গেট। এ দরজা দিয়ে গমনাগমনের সময় মুসল্লিরা নিজেরাই জীবাণুমুক্ত হয়ে যেতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার মসজিদুল হারামে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই জীবাণুনাশক মেশিন রিডেবল গেটটি স্থাপন করা হয়। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সেল্ফ ইস্টিরাইলিজেশন গেটটি পরীক্ষা মূলকভাবে প্রথম দফায় সফলতা আসলে পরবর্তীতে মসজি উল হারামের প্রতিটি দরজায় এটি ব্যবহার করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, কোনো ধর্মপ্রাণ মুসল্লী কাবা শরীফে যেতে চাইলে তাকে সেল্ফ ইস্টিরাইলিজেশন গেটের মাধ্যমে প্রবেশ করতে হবে। এই গেটের মাঝখান দিয়ে যাতায়াতের সময় চারিদিক থেকে জীবাণুনাষক মুসল্লীর শরীরে স্প্রে হয়ে যাবে। এতে তারা জীবাণুমুক্ত হয়ে কাবা ঘরে প্রবেশ করতে পারবে। এটি দিয়ে খুব সহজে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর