,

বাঞ্ছারামপুরে বিএনপির ত্রাণ বিতরণ

news-image

মনিরুজ্জামান পামেন (বাঞ্ছারামপুর থেকে) : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ ৮ মে সকাল ১১টায় উপজেলার উজানচর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। কৃষকদলের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নিজস্ব অর্থায়নে ১ হাজার পরিবারের মধ্যে সেহেরী ও ইফতার সামগ্রী উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ উপহার সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেন। এসময় তিনি বলেন, করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। পুরো পৃথিবীটাই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। অদৃশ্য এই ভাইরাসের ছোবলে জনজীবন আজ বিপর্যস্ত। দেশের এই দূর্যোগময় মুহুর্তে অতীতের মতো আবারও মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সারাদেশেই বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারিতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এবং সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই বাঞ্ছারামপুরে নিন্ম আয়ের কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছি। এখন দুঃসময় চলছে। এই দুঃসময়ে মানুষ ও মানবতার পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, দেশের যে কোন দূর্যোগ ও দুঃসময়ে অতীতে যেমন বাঞ্ছারামপুরবাসীর পাশে দাঁড়িয়েছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। বাঞ্ছারামপুরের সর্বস্তরের সকল মানুষই আমার আপনজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব। মানুষই মানুষের পাশে দাঁড়াবে, বিপদে আপদে এগিয়ে আসবে।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে বাঞ্ছারামপুর উপজেলার স্বচ্ছল ব্যক্তিদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি ভিপি দেওয়ান নাজমুল হুদা, পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান জালু, উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সালে মুসা, জেলা যুবদলের নেতা আবু হানিফ, যুবনেতা রফিকুল ইসলাম রফিক, সেন্টু, উপজেলা ছাত্রদল নেতা রুহুল আমিন সরকার রাজিব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাহের হোসেন, ছাত্রদলের সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি আবু কালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা মজিবর রহমান, মাহবুব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা